পারমাণবিক সংকট এড়াতেই একটি চুক্তিতে পৌঁছেছেন জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান এবং ইরানের পারমাণবিক প্রধান। আশা করা হচ্ছে ২০১৫ সালে পি ফাইভ প্লাস ওয়ানের সঙ্গে ইরানের করা পারমাণবিক চুক্তির পুনরুদ্ধারের ক্ষেত্রে এই চুক্তি সহায়তা করবে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়েছিলেন। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবার সেই চুক্তিতে ফেরার উদ্যোগ নিয়েছেন।
Joint Statement by th Head of AEOI and IAEA DG: the parties recalled and reaffirmed the spirit of cooperation and mutual trust and its continuation and emphasized on the necessity of addressing the relevant issues in a constructive atmosphere and exclusively in a technical manner
— Gharibabadi (@Gharibabadi) September 12, 2021
আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি শনিবার তেহরানে পৌঁছান। স্থানীয় সময় রবিবার( ১২ সেপ্টেম্বর) সকালে তিনি ইরানের আণবিক শক্তি সংগঠনের প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে ইসলামি বলেন, ‘বিশ্বাস স্থাপনে আমাদের কাছে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আইএইএও সেই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেছে।’

আইএইএ এবং ইরান দুই পক্ষই এই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছেন। উভয় পক্ষই এই আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছে। চলতি মাসের শেষের দিকে ভিয়েনায় আইএইএ এর সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ইরানের সঙ্গে সাইডলাইন বৈঠক করবে আইএইএ।
ইত্তেফাক/এএইচপি
