ভারতের গুজরাট রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ প্যাটেল। এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার বিজয় রূপাণী মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর একাধিক বিজেপি নেতার নাম উঠে এসেছিল আলোচনায়। কিন্তু গতকাল রবিবার রাজ্য বিজেপির পরিষদীয় দলের বৈঠকে কেন্দ ীয় প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর পাতিদার সম্প্রদায়ের নেতা ভূপেন্দ প্যাটেলকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভূপেন্দ প্যাটেল গুজরাটের ঘাটলোদিয়া বিধানসভা আসনের বিধায়ক।
গত শনিবার কোনো কারণ না দেখিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন বিজয় রূপাণী। আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, রূপাণীর পদত্যাগের ঘটনা আকস্মিক হলেও এই বিষয়ে বিজেপির ভেতরে অনেক দিন থেকেই আলোচনা চলছিল। গুজরাট বিজেপি সূত্র মতে, রাজ্যে আরএসএস অনেক দিন ধরেই একটি সমীক্ষা চালিয়েছিল। সেখানেই উঠে এসেছিল রূপাণীর জনপ্রিয়তা হারানোর কথা। আরএসএস তাদের রিপোর্টে বলেছিল, মুখ্যমন্ত্রী পদে রূপাণী থাকলে নির্বাচনে বিপর্যয় হতে পারে বিজেপির। বিজেপির কেন্দ ীয় নেতৃত্বের সিদ্ধান্তেই সরে যেতে হয়েছে রূপাণীকে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মোদির রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ ্র প্যাটেল প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ও কেন্দ ীয় মন্ত্রী অমিত শাহ বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
