দশম শ্রেণির ভূগোল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৮

মোছা.সানিয়া জাহান ঋষিকা 

পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাতিবান্ধা

 

 মহাবিশ্ব ও আমাদের পৃথিবী 

 

১১. মেরুজ্যোতি বা মেরুপ্রভা কী?

উ:মেরু অঞ্চলে যখন একটানা ৬ মাস রাত্রি থাকে তখন ওখানকার রাতের আকাশে মাঝে মাঝে রামধনুর মতো এক অপূর্ব সুন্দর আলোর জ্যোতি দেখা যায়। একেই মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলে।

১২. পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতির মধ্যে পাথর্ক্যগুলি উল্লেখ করো।

উ:আহ্নিক গতিতে পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘোরে। বার্ষিক গতিতে পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করে। একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে প্রায় ২৪ ঘণ্টা। আর একবার সম্পূর্ণ পরিক্রমণে সময় লাগে প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা।

আবর্তন গতির জন্য ভূ-পৃষ্ঠে দিন-রাত্রি হয়। আর পরিক্রমণ গতির ফলে পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটে।

আবর্তন গতির জন্য ভূ-পৃষ্ঠের ওপর যেকোনো চলমান বস্তুর গতিবিক্ষেপ ঘটে। আর পরিক্রমণ গতির জন্য ভূ-পৃষ্ঠে দিন-রাত্রির দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি হয়।

১৩. আবর্তনের সময় পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে?

উ:পশ্চিম থেকে পূর্বদিকে।

১৪. পৃথিবীর কক্ষ বা কক্ষপথ কাকে বলে?

উ:যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, সেই পথটিকে বলে পৃথিবীর কক্ষ বা কক্ষপথ।

১৫. আবর্তন গতির অপর নাম কী?

উ:আহ্নিক গতি।

১৬. পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম কী?

উ:বার্ষিক গতি।

১৭. ‘অহ্ন’ কথাটির অর্থ কী?

উ:দিন।

১৮. নিজের মেরুদণ্ডের চারিদিকে সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে?

উ:২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২৪ সেকেণ্ড অর্থাত্ ২৪ ঘণ্টা।

১৯. নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ কত?

উ:১৬৩০ কিমি।

২০. ৬০ ডিগ্রী উত্তর ও দক্ষিণ অক্ষাংশে পৃথিবীর গতিবেগ কত?

উ:৯৯০ কিমি (ঘণ্টায়)।

২১. কোথায় পৃথিবীর গতিবেগ সবচেয়ে বেশি?

উ:নিরক্ষরেখায়।

২২. সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়?

উ:১৩ লক্ষ গুণ বড়।