বাউফলে চার কেজি গাঁজাসহ আটক ১

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা 

বাউফলে চার কেজি গাঁজাসহ আরিফ গাজী (২৫) নামের এক জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে কালিশুরী-ধুলিয়া খালের ওপর নির্মিত ব্রিজ থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার ঘুচরকাঠী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকৃত আরিফের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’