যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ অবৈধ কয়েকটি ছুরি ও বেয়নেটসহ একজনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার একটি ট্রাকসহ তাকে গ্রেপ্তার করা হয়। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) সদর দপ্তরের কাছে রবিবার মধ্যরাতে একটি ট্র্যাক দেখতে পায় পুলিশ। এর গায়ে কোনও লাইসেন্স প্লেট ছিল না। তবে সেখানে মার্কিন পতাকা ছিল। আবার ওই ব্যক্তির গায়ে বর্ণবাদী নানা প্রতীক আঁঁকা ছিল। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ডোনাল্ড ক্রেইগ (৪৪) যিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি কট্টরপন্থি শ্বেতাঙ্গ বলে জানা গেছে।
কংগ্রেসে শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে শুনানিতে অংশ নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি মূলত আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে কমিটিতে তার বক্তব্য দেবেন। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যহারের সময় বিশৃংখলার সৃষ্টি হয় বলে অভিযোগ। এক হামলায় ১৩ মার্কিন সেনার প্রাণ যায়। এ নিয়ে সমালোচনার মুখে পড়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। হোয়াইট হাউজের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরে বলেন, শিগগিরই শুনানি শুরু হবে এবং ব্লিনকেন সৈন্য প্রত্যাহারের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাওয়া নথিগুলোর কথা উল্লেখ করবেন বলে আশা করা হচ্ছে।
