মোছা. সানিয়া জাহান ঋষিকা
পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাতিবান্ধা
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
২৩. ছায়াবৃত্ত কী?
উ:ভূপৃষ্ঠের আলোকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশের সীমারেখাকে বলে ছায়াবৃত্ত।
২৪. সূর্যের চারিদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উ:৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।
২৫. সৌরবছর কাকে বলে?
উ: সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়কালকে বলে সৌরবছর।
২৬. কক্ষপথের আকৃতি কেমন?
উ:উপবৃত্তাকার।
২৭. কক্ষপথের পরিধি কত?
উ:৯৬ কি:মি।
২৮. অপসূর অবস্থান কী?
উ:৪ ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের মধ্যে সবচেয়ে বেশি থাকে প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কি:মি। কক্ষপথের এই অবস্থানের নাম পৃথিবীর অপসূর অবস্থান।
২৯. অনুসূর অবস্থান কী?
উ:৩রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের মধ্যে সবচেয়ে কম থাকে প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কি:মি। কক্ষপথের এই অবস্থানের নাম পৃথিবীর অনুসূর অবস্থান।
৩০. সূর্যকে পরিক্রমণ করার সময় পৃথিবী নিজের কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
উ:৬৬.৫ (সাড়ে ৬৬) ডিগ্রি কোণে হেলে থাকে।
৩১. মহাবিষুব ও জলবিষুব কী?
উ:২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর সূর্য ঠিক পূর্বদিকে ওঠে এবং ঠিক পশ্চিমদিকে অস্ত যায়। বছরে মাত্র এই দুটি দিন পৃথিবীর সর্বত্র দিন-রাত্রির দৈর্ঘ্য সমান হয়। ২১ শে মার্চ দিনটিকে উত্তর গোলার্ধে মহাবিষুব বলে। আর ২৩ শে সেপ্টেম্বর দিনটিকে বলে জলবিষুব।
৩২. উত্তরগোলার্ধে কোন দিনটি কর্কটসংক্রান্তি?
উ:২১ শে জুন।
৩৩. উত্তরগোলার্ধে কোন দিনটি মকরসংক্রান্তি?
উ:২২ শে ডিসেম্বর।
