বাণিজ্য : সুপারির রাজ্য

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০১

 

সুপারির অন্যতম উত্পাদনকারী এলাকা হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলা অত্যন্ত সুপরিচিত।  এখানে গড়ে উঠেছে সুপারির বাণিজ্যিক বাজার। দক্ষিণাঞ্চলের ১২টি উপজেলাসহ দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা সুপারি নিয়ে এখানে আসেন। সপ্তাহে সোম ও শুক্র দুই দিন সুপারির হাট বসে। শুকনো সুপারির ভরা মৌসুম ফাল্গুন থেকে আষাঢ় এবং পাকা সুপারির শ্রাবণ থেকে অগ্রহায়ণ। স্থানীয় ব্যবসায়ীরা সুপারি কিনে ভারত, মিয়ানমার ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশে পাঠান। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী গ্রামে গ্রামে ঘুরে বাড়ি থেকে সুপারি কিনে এসব হাটে বিক্রি করেন। প্রতি হাটে প্রায় অর্ধকোটি টাকার পাকা ও শুকনো সুপারির কেনাবেচা হয়। রোদে শুকিয়ে ও পানিতে ভিজিয়ে সুপারি সংরক্ষণ করা হয়। শুকনো সুপারি কেজি হিসাবে আর কাঁচা সুপারি ঘা হিসাবে পরিমাপ হয়ে থাকে। প্রতি ১০টা সুপারিতে এক ঘা আর ২১ ঘা মানে একক সংখ্যা হিসেবে ২১০টি সুপারিতে এক কুড়ি।

মো. রেদোয়ান হোসেন