আরব আমিরাতে ‘বাংলাদেশ প্রেস ক্লাব’কে সংবর্ধনা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২২

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতির উদ্যোগে ইউএই'র ‘বাংলাদেশ প্রেস ক্লাব’কে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা সভায় সমিতির নেতৃবৃন্দ বলেন, ‘সম্প্রতি ইউএই বাংলাদেশ প্রেসক্লাব গঠনের মধ্যদিয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করার নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। তাই এ সুযোগ আমাদেকে যথাযথ কাজে লাগাতে হবে, এবং এই দুই সংগঠনের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে প্রবাসীদের কল্যাণে এক সঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

শুক্রবার ফুজিরায় এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সংবর্ধনা সভার আয়োজন করেন। সংবর্ধনা সভার আগে অনুষ্ঠিত হয় বিন মুছা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইকবাল হোসেন খাঁন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান সচিব প্রভাস লামারাং। 

ফুজিরা বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তপন সরকারের সভাপতিত্বে ও সমিতির কর্মকর্তা মাহাবুব আলমের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি রফিক উল্লাহ, সহ-সভাপতি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত শীল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলীম সাইফুল ও সদস্য সামসুল হক। 

আরও পড়ুন: এবার মুক্তি দিন: রিজভী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী মাসুদ আলম, মোহাম্মদ বখতিয়ার, আশরাফ হোসেন রিপন, রতন কুমার বালা, মহিউদ্দিন, ফজল করিম, আবু তৈয়ব, মোহাম্মদ আইয়ুব, নিজাম উদ্দিন, ফিরুজ উদ্দিন স্বাধীন, সেলিম উদ্দিন, বেলাল হোসেন, আবুল কাশেমসহ আরো অনেকে।

ইত্তেফাক/কেকে