ময়মনসিংহ সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশনের অঞ্চল-০২ ও অঞ্চল-০৩-এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর কালীবাড়িতে ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অঞ্চল-০২ এবং বয়ড়ায় ২৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অঞ্চল-০৩-এর কার্যালয় উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। উদ্বোধন উপলক্ষ্যে অঞ্চল-০৩ কার্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন ঘোষণার পর নাগরিকসেবা সহজীকরণ এবং নাগরিক ভোগান্তি লাঘবে দ্রুততম সময়ের মধ্যেই আঞ্চলিক কেন্দ্র চালুর চেষ্টা করেছি। নাগরিক সেবা প্রদানে আমরা নিদর্শন সৃষ্টি করতে চাই।