মেলায় মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের মুক্তিযুদ্ধের উপন্যাস ‘উনিশ মে’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৫

বইমেলায় বেহুলাবাংলা প্রকাশনী থেকে বেরিয়েছে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের উপন্যাস উনিশ মে।ছড়াকার পরিচয়ের বাইরে এসে কথাসাহিত্যে হাত পাকানো সাইফুল ইসলামের এটি তৃতীয় উপন্যাস।

ইতিহাস নির্ভর কাহিনীর বর্ণনায় তার পারদর্শীতা ইতোমধ্যে ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রে তাকে পরিচিত করে তুলেছে। মহান মুক্তিযুদ্ধের শুরুতে উত্তাল মার্চে দেশ জুড়ে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। বঙ্গবন্ধুর নিদের্শে প্রতিরোধ যুদ্ধে নেমে আসে সর্বস্তরের মানুষ। সামনে থেকে কেউবা পেছনে থেকে এই মানুষকে মুক্তিসংগ্রামে উদ্ধুদ্ধ করেছে।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের তফসিল সোমবার

সিরাজগঞ্জ মহকুমার তৎকালীন এসডিও শামসুদ্দিনও সেদিন প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দেন। এসডিও শামসুদ্দিন, প্রতিরোধ যুদ্ধে হয়ে ওঠেন ‘কর্নেল' শামসুদ্দিন’। তাকে নিয়ে কথাসাহিত্যিক সাইফুল ইসলামের মুক্তিযুদ্ধনামা। দুইশত টাকার বিনিময়ে পাওয়া যাবে বেহুলাবাংলার ১২৩-২৪ নম্বর স্টলে।

ইত্তেফাক/কেকে