কঠোর বিধিনিষেধের মধ্যে স্কুলের সামনে ছোট্ট এই আনিকার প্লাস্টিকের পণ্য বিক্রির ছবি ইত্তেফাকে প্রকাশিত হয়। পরে করোনার কারণে কাজ হারানো রাজমিস্ত্রি বাবাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কেউ কেউ। সেই অর্থে একই স্থানে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন শিশুটির বাবা। এখন স্কুল খোলার পরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া আনিকা বাবার অনুপ্রেরণায় যাচ্ছে স্কুলে। গতকালের ছবি —আব্দুল গনি