কার্তিকের শ্যুটিংয়ে ক্লাইম্যাক্স

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৫

আগস্টের শুরুতেই নতুন ছবি ‘ফ্রেডি’-র শ্যুটিং শুরু করেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। ছবির অন্যতম প্রযোজক একতা কাপুর।‘ফ্রেডি’-র পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘বীরে দি ওয়েডিং’ খ্যাত পরিচালক শশাঙ্ক ঘোষ। কার্তিকের সঙ্গে ছবিতে জুটি বেঁধেছেন জওয়ানি জানেমনের নায়িকা আলায়া এফ।

Kartik Aaryan to star in Shashanka Ghosh's romantic thriller 'Freddy' - The  Economic Times

বুধবার থেকেই ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শ্যুটিং শুরু করেছেন এই নায়ক।এমনটাই জানিয়ে ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে ভক্তদের সুখবর জানিয়ে দিলেন কার্তিক।‘ফ্রেডি’-র কাহিনি যে ডার্ক ক্রাইম থ্রিলার সেই খবর নিজেই জানিয়েছিলেন অভিনেতা।এমন একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন কার্তিক যে ধরণের রোলে এতদিন আগে দেখা যায়নি।কার্তিক আরও জানিয়েছিলেন, এইরকম রোলে অভিনয় করা সবসময়ই চ্যালেঞ্জিং।‘ফ্রেডি’-তে অভিনয় করে অনেক কিছু শিখেছেন।‘ফ্রেডি’-র অন্দরমহল সূত্রে খবর, আর খুব বেশি দিনের শ্যুটিং বাকি নেই।খুব শীঘ্রই শ্যুটিং প্যাক আপ করবেন পরিচালক শশাঙ্ক ঘোষ।

‘ফেড্রি‘-র পাশাপাশি ‘ভুলভুলাইয়া-২‘ এরও শ্যুটিং করছেন কার্তিক আরিয়ান।দুটি ছবির শ্যুটিং শেষ করেই তিনি যোগ দেবেন সমীর বিদ্বনসের নতুন ছবির সেটে।প্রথমে ছবির নাম ‘সত্যনারায়ণ কি কথা’ রেখেছিলেন নির্মাতারা।কিন্তু বিতর্ক এড়াতে ছবির নাম বদলেছে।খুব শীঘ্রই ছবির নতুন নাম ঘোষণা করবেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

ইত্তেফাক/এফএস