আমেরিকান প্রোডিউসার গিল্ড-এর সদস্য হলেন প্রিয়াঙ্কা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:০১

নিক জোনাসের সঙ্গে বিয়ের পর থেকেই বলিউডে খুব একটা দেখা যায় না প্রিয়াঙ্কা চোপড়াকে। গত কয়েক বছরে হাতে গোনা কিছু হিন্দি ছবিতেই কাজ করেছেন তিনি। বেশিরভাগ সময়টাই তিনি হলিউড এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম প্রজেক্টের জন্যই ব্যয় করছেন। এবার আমেরিকান প্রোডিউসার গিল্ড-এর সদস্যপদ পেলেন বলিউড অভিনেত্রী।

Congratulations: Priyanka Chopra Jonas becomes a member of 'Producers Guild  Of America' | IWMBuzz

প্রিয়াঙ্কা চোপড়ার এই নতুন স্বীকৃতির খবর জানিয়ে ট্যুইটও করেছে প্রোডিউসার্স গিল্ড অফ আমেরিকা।গিল্ডকে পাল্টা ধন্যবাদ জানাতে ভোলেননি নায়িকাও। ইতিমধ্যেই ইরানি পরিচালক রামিন বহরানির নেটফ্লিক্স ফিল্ম ‘দ্য হোয়াইট টাইগার’-এর এক্সকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা। শোনা যাচ্ছে অভিনয়ের পাশাপাশি একাধিক সিনেমা এবং ছোটপর্দার কাজের প্রযোজনা শুরু করেতে চলেছেন এ অভিনেত্রী।

আপাতত ইংল্যান্ডে রিচার্ড ম্যাডেনের সঙ্গে ‘সিটাডেল’ ওয়েব সিরিজের শ্যুটিং সারছেন তিনি। বেশ কিছু হলিউড ছবিও রয়েছে প্রিয়াঙ্কার পাইপলাইনে।পাশাপাশি ফারহান আখতারের পরিচালনায় নতুন ছবি ‘জি লে জারা’-তেও ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটদের সঙ্গে দেখা যাবে তাকে।

ইত্তেফাক/এফএস