শিক্ষার্থীদের অন্তত একডোজ করোনা টিকা নিশ্চিত হয়ে গেলে ২০ অক্টোবর থেকে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দৈনিক ইত্তেফাককে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, শিক্ষার্থীদের এক ডোজ টিকা দেওয়া সাপেক্ষে আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলে দেওয়ার এক নীতিগত সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী টিকার আওতাভুক্ত হতে পারেনি তাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর বরাবর আবেদন করেছি। আশাকরি আগামী পনেরো দিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে।
ইত্তেফাক/বিএএফ
