হাঁসা এবং হাঁসি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:০৭

হাঁসা এবং হাঁসি

অথৈজলে সাঁতার কাটে

দুজন পাশাপাশি।

 

প্যাঁকপ্যাঁকিয়ে গল্প করে

গপগপিয়ে খায়

দুই পেটুকের কবল থেকে

পুঁটির বাঁচা দায়।

 

শুধু কি আর পুঁটি?

চিংড়ি, মলা, দারকিনাও

করে ছোটাছুটি।

 

অথৈজলে গায়ের বলে

হাঁস পেটুকের জাত

ছোট মাছের জীবন নিতে

রোজ করে উত্পাত।