দুটি ছড়া

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:০৭

মঙ্গলে অমঙ্গল

 

শেয়ালের বুদ্ধিতে

ঋণ নিয়ে সুদ দিতে

ভোলে কুমিরের ছানা

শেষমেষ ঘরখানা

নিলামেই উঠে যায়

শেয়ালটা ছুটে যায়

দেখে ওই জঙ্গল—

ঘটনার বার ছিল

শনি নয় মঙ্গল।

 

 

রাজার নাকে মাছি

 

রাজার নাকে ঢুকলো মাছি

তাই নিয়ে প্রবলেমে আছি

ঘড়ত্ ঘড়ত্ ডাকছে নাক

বদ্যি বাড়ি উজির যাক।

 

বদ্যি মাছি পায় না খুঁজে

থাকলো রাজা চক্ষু বুজে।

ও রাজা তুই ঘুমিয়ে থাক

ঘড়ত্ ঘড়ত্ ডাকুক নাক।