ভুলে গেছি প্যাপিরাস-কাব্য হারিয়ে ফেলেছি বিষ্ণুশিলায় লুকোনো গল্প— আর— টেরাকোটায় খোদাই বসন্ত-শপথ অন্ধকূপে কী দারুণ মন্দবাস! হিসেবের নামতা ভুলে গেছি প্রহরীর চোখ দিয়েছি বেঁধে অরণ্যে করবো আবাদ শাপ দাও— অহল্যা হতে ভয় নেই আর!