শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক কথাই মনে পড়ে।
মনে পড়ে যায় স্মৃতিমাখা সেইসব দিনের কথা।
স্মৃতির পাতা উল্টালেই দেখি স্মৃতি এসে ধরা দেয়।
কথাগুলো উড়ছে শূন্যে ভাসছে স্মৃতি হয়ে।
কথাগুলো হারিয়ে যাবে হয়তোবা ভাববো, ভাববো না আর।
এ পথ হারিয়ে গেলেও কথাগুলো ভাসছে শূন্যে।
যে কথাগুলো হারিয়েছে দিনে দিনে অনেক দূরে।
আওয়াজ আসে কানে কানে।
আবার অচেনা ভাবনার মাঝেও খুঁজি চেনা অচেনা সুর।
মন তো মনের কাছেই চিরচেনা আওয়াজ তোলে।
কখনো ভুলে ভুলে, ভুলে যেতে হয়।
চেনা শহর দাঁড়িয়ে আছে চেনা কিছু স্মৃতির স্মৃতি নিয়ে।
শুধুই পরিবর্তনের ছোঁয়া বারে বারে ফিরছে নতুন কোনো রূপ নিয়ে।
এ যেন নতুনের ছেঁয়া লেগেছে চিরচেনা সেই শহরের মনে।
