জার্মানির মেটাল কনসার্টে ‘ট্রেইনরেক’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৬

বিনোদন রিপোর্ট

 

ভারতের ব্যাঙ্গালোর শহরে ‘ব্যাঙ্গালোর ওপেন এয়ার’ প্রতিযোগিতা গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যায় বাংলাদেশের ব্যান্ড ‘ট্রেইনরেক’। বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর মধ্যে প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেয় ব্যান্ডটি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভারত, শ্রীলঙ্কা ও নেপালের ব্যান্ডগুলোকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো ‘ট্রেইনরেক’। সাউথ এশিয়ার ব্যান্ডগুলোকে পেছনে ফেলে মেটাল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাংলাদেশের এই মেটাল ব্যান্ডটি। বিজয়ী হওয়ার সুবাদে ট্রেইনরেক সবচেয়ে বড় মেটাল কনসার্ট জার্মানির ‘ওয়াকেন ওপেন এয়ার’ কনসার্টে পারফর্ম করার সুযোগ পাচ্ছে। এ বছরের ১ আগস্ট শুরু হতে যাওয়া কনসার্টটি চলবে ৩ আগস্ট পর্যন্ত। কিস, স্লেয়ার, অ্যানথ্রাক্স, বুলেট ফর মাই ভ্যালেন্টাইনসহ আরো জনপ্রিয় ব্যান্ডের সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা যাবে ট্রেইনরেক ব্যান্ডটিকে।