আগ্রহের শীর্ষে ফরচুন সুজ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ১২৭টির বা ৩৪ দশমিক ৭৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৯ দশমিক ৯০ টাকায়। গতকাল  লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৬ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ গতকাল  কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৪০ টাকা বা ৯ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফরচুন সুজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শমরিতা হসপিটালের ৯ দশমিক ১১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ১০ শতাংশ, খুলনা পাওয়ারের ৮ দশমিক ১৫ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৮ দশমিক ০৯ শতাংশ, ইবনে সিনার ৭ দশমিক ৯৭ শতাংশ, বাটা সু’র ৭ দশমিক ৪৪ শতাংশ, মুন্নু সিরামিকের ৭ দশমিক ১৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৭ দশমিক ১৪ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ৬ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।