হাতিয়ায় নির্বাচনী সহিংতার ষড়যন্ত্রের অভিযোগে অস্ত্রসহ আটক ৯

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩

নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ষড়যন্ত্রের অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশ ও কোস্টগার্ডের অভিযানে  তাদের আট করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও কোস্টগার্ড সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য হাতিয়ার ৭ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা ও কেন্দ্র দখলসহ সংহিসতায় ব্যবহার করতে ভাঢ়াটিয়া সন্ত্রাসীরা  অস্ত্রসহ বিভিন্ন প্রার্থীর পক্ষে জড়  হচ্ছে। 

কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানান, নিঝুমদ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের  সফি উল্যার ছেলে হাসান উদ্দিনকে (২৫) বৃহস্পতিবার রাতে একটি দেশীয় বন্দুক ও ২টি তাজা গুলিসহ আটক করা হয়েছে।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার দিবাগত  ১১ টার দিকে জাহাজমারা তদন্ত কেন্দ্রের এসআই মাসুদ আলম পাটোয়ারী রাতে ডিউটি করার সময় ওই ইউনিয়নের  ৫ নম্বর ওয়ার্ডের  বিরবিরি এলাকার তালুকের মুদি দোকানের  এলাকায় পাকা রাস্তা থেকে ২৫টি বগি দাসহ ২ জনকে আটক করা হয়েছে। তারা হলো,  বিরবিরি  গ্রামের  জাবের হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (৪৫) ও চুয়াডাঙ্গা জেলার আলম ডাঙ্গা থানার ভণ্ডবিল গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে নাহিদুল হক (৪৫) ।  আটক দুজনকে  জিজ্ঞাসাবাদে জানা গেছে,  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে এই  দাগুলো সংগ্রহ করেছে।  

এদিকে, হতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হেসেন জানান, বৃহস্পতিবার রাতে বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে  নির্বাচনী সহিংসতার অভিযোগে  ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  

এই তিন  ঘটনায় আটক ৯ জনের  বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

/ইত্তেফাক/এনই/