বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:১২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সুরেশ কান্তি চাকমা ওরফে দীনেশ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

শুক্রবার ভোরে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। দীনেশ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সদস্য ছিলেন।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খাঁন জানান, শুক্রবার ভোরে সন্ত্রাসীরা দীনেশ চাকমাকে তার বাড়িতে গুলি করে হত্যা করে। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

 

ইত্তেফাক/ইউবি