ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে এমিলিয়ানো সালাকে বহনকারী নিখোঁজ হওয়া বিমানটির পাইলট ডেভিড ইবটসনের সন্ধানের জন্য অর্থদান করেছেন। বিবিসির মতে অঙ্কটি সাতাশ হাজার পাউন্ড। ২১ জানুয়ারি ফুটবলার এমিলিয়ানো সালাকে নিয়ে কার্ডিফে আসতে থাকা পাইপার মালিবু বিমানটি ইংলিশ চ্যানেলের কাছে নিখোঁজ হয়। এরপর কয়েক দফা সন্ধান তত্পরতার পর আর্জেন্টাইন ফরোয়ার্ডের মরদেহ মিললেও পাওয়া যায়নি তার পাইলটের লাশ। উদ্ধারকাজ বন্ধ হয়ে যাওয়ায় ব্যক্তিগত উদ্যোগে খুঁজতে হবে ডেভিডের দেহ। তার পরিবার আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। তাতেই সাড়া দিয়েছেন এমবাপে। এগিয়ে এসেছেন সাবেক ফুটবলাররাও। ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী ফরোয়ার্ড গ্যারি লিনেকারও এতে অর্থদান করেছেন বলে জানিয়েছে বিবিসি।
