বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
দেশের মাটিতে চারটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আসছে বিশ্বনাথ ফুটবল এ্যাসোসিয়েশন ইউকে। ২৬ সদস্যের এ দলটি আগামি শুক্রবার দেশে আসবে।
এ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, দলটি ১৭ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু মিনি স্টেডিয়াম (ধীতপুর), ১৯ ফেব্রুয়ারী জানাইয়া মাঠে, ২০ ফেব্রুয়ারী জাফলংয়ে ও ২২ ফেব্রুয়ারী লামাকাজিতে ম্যাচ খেলবে।
