ঝিনাইদহে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় ইজিবাইক চালক হাফিজুর রহমানকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার কেশবপুরে এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক একই উপজেলার চাঁপাতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।

মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, রাত সাড়ে ৭টার দিকে কেশবপুর মোড়ে রাস্তার দাড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। এসময় মোটরসাইকেল চালক খালিদ হাসান ও তার লোকেরা ইজিবাইক চালককে পিটিয়ে ফেলে রেখে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

ইত্তেফাক/এমআর