লোহাগাড়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৮

চট্টগ্রামের লোহাগাড়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী এলাকার আবদুর রশিদের পুত্র মো. সাদেক (২১) ও একই জেলার  উখিয়া উপজেলার কুতুব পালং এলাকার আবদুর শুক্বুরের পুত্র  মোহাম্মদ উল্লাহ (২২) এবং নরসিংদী জেলার নরসিংদী সদরের ভেনানগর এলাকার আবুল হাসেমের পুত্র মো. আরিফ(২৮)।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ইত্তেফাক/জেডএইচডি