ক্যাপশন নিউজ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২০

বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএএমএ)-এর কার্যনির্বাহী পরিষদের বছরের প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ও রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী সদস্য সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন

০০০

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেইনি অ্যাসিস্টেন্ট ক্যাশ অফিসারদের নিয়ে ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের কর্মসূচির উদ্বোধন করেন।  এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আতাউর রহমান

০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন

০০

ঢাকায় উত্তরার জসিমউদ্দিন রোডে পারটেক্স স্টার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পারটেক্স ফার্নিচার এর নতুন শোরুম সম্প্রতি উদ্বোধন করেন পারটেক্স গ্রুপের সিইও (কমপে­ক্স-১) কাজী মোহাম্মাদ শাহেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ মাকসুদ হেলালী, পারটেক্স গ্রুপের ঊর্ধতন কর্মকর্তারা