দশম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৮

মো. আল-মাহমুদ  

পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাতিবান্ধা

 

 

আচার সংরক্ষণে কোন এসিড ব্যবহার করা হয়?

উত্তর:ভিনেগার বা এসিটিক এসিড (CH3COOH  )

অ্যামোনিয়াম সালফেটের সংকেত কী?

উত্তর:(NH4)2SO4

দুর্বল এসিড কাকে বলে?

উত্তর:যেসব এসিড পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় তাকে দুর্বল এসিড বলে।

ক্যালামিন কী?

উত্তর:ক্যালামিন হলো এক ধরনের লোশন যা মূলত জিংক কার্বোনেট (ZnCo3 )।

হিস্টামিন কী?

উত্তর:বোলতা ও বিচ্ছুর হুলে থাকা ক্ষারক পদার্থ।

ভিনেগারের সংকেত কী?

উত্তর:CH3COOH

বেকিং সোডার সংকেত কী?

উত্তর:NaHCO3

তুঁতের সংকেত কী?

উত্তর: CuSO4.5H2O

চুনাপাথরের সংকেত কী?

উত্তর:CaCO3

pH কাকে বলে?

উত্তর:জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের (H+) ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে।

NaHCO3 কী জাতীয় পদার্থ?

উত্তর:NaHCO3 বা বেকিং সোডা হলো এসিড জাতীয় পদার্থ।

মানবদেহের ধমনীর রক্তের pH এর মান কত?

উত্তর:প্রায় 7.4।

টুথপেস্ট কী?

উত্তর:ক্যালসিয়াম হাইড্রোক্লোইড, বেকিং সোডা, টেট্টা সোডিয়াম পাইরো ফসফেট জাতীয় পদার্থ দিয়ে তৈরি এক ধরনের পেস্ট।

ভিনেগার কী?

উত্তর:ভিনেগার হলো অ্যাসিটিক এসিডের ৫% জলীয় দ্রবণ ।

টেবিল লবণের সংকেত কী?

উত্তর:NaCI

বিশুদ্ধ পানির pH মান কত? 

উত্তর:৭।

অক্সলিক এসিডের সংকেত কী?

উত্তর:HOOC-COOH

কাপড় কাচা সাবানের সংকেত কী?

উত্তর:C17H35COONa

সোডিয়াম গ্লুমেট কী নামে পরিচিত?

উত্তর:টেস্টিং সল্ট।