নিরাপদ পণ্য নিয়ে আসছে ইয়ন ফুড্স

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২০

এগ্রো বেইজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ গ্রাহকের চাহিদা বিবেচনায় রেখে নতুন করে ১১টি পণ্য উত্পাদন ও বাজারজাত শুরু করেছে। এগুলো হলো ডাল পুরি, আলু পুরি, চিকেন সমুচা, ডাবল বাইট্স চিকেন সমুচা, ভেজিটেবল সিঙ্গারা, ডাবল বাইট্স ভেজিটেবল সিঙ্গারা, চিকেন স্প্রিং রোল, ডাবল বাইট্স চিকেন স্প্রিং রোল, ভেজিটেবল স্প্রিং রোল, ডাবল বাইট্স ভেজিটেবল স্প্রিং রোল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা, ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অব.), পরিচালক তানিম উদ দৌলা প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি