বিনোদন ডেস্ক
দক্ষিণী অভিনেত্রী রাকুল প্রীত সিং বর্তমানে ‘ডাক্তার জি’ সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। অনুভূতি ক্যশপ পরিচালিত ক্যাম্পাস কমেডি ঘরানার এই সিনেমাটিতে তাকে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। গত শুক্রবার সিনেমাটি প্রথম লুক প্রকাশ করেছেন নির্মাতা। আর এতেই ফুটে উঠেছে সিনেমাটি চরিত্রগুলো বাস্তবের আদলে দেখানোর জন্য কঠোর পরিশ্রম করছেন কলাকুশলীরা। প্রতিটি চরিত্রের জন্য আলাদাভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেই চরিত্রটি যারা পেশা হিসেবে নিয়েছেন তাদের দ্বারা অভিনেতা-অভিনেত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডা. চরিত্রে অভিনয়ের জন্য রাকুলও রীতিমতো মেডিকেল ক্লাসে অংশ নিয়েছেন।—এমনটাই জানিয়েছেন সিনেমাটির প্রধান নারী চরিত্রে রূপ দিতে যাওয়া অভিনেত্রী রাকুলপ্রীত সিং। তিনি বলেন, ‘ডাক্তার জির শুটিংয়ে দারুণ অভিজ্ঞতা অর্জিত হচ্ছে। যেহেতু সিনেমাটিতে আমি একজন ডাক্তারের চরিত্রকে রূপায়ণ করছি সেহেতু একজন চিকিত্সকের চিকিত্সা পদ্ধতি ও তার কর্মগুলো সঠিকভাবে তুলে ধরতেই হবে। বাস্তবের মতো করে চিকিত্সা পদ্ধতি পর্দায় দেখানোর জন্য চিকিত্সা জগতের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলোর খুঁটিনাটি জানার চেষ্টা করেছি। দৃশ্যের জন্য রোগীদের চিকিত্সা করার সময় বুঝতে পেরেছি একজন ডাক্তারের কাঁধে কতটা দায়িত্ব রয়েছে এবং তার জীবন কতটা কঠিন। ডাক্তার ফাতিমা হওয়ার যাত্রা ছিল একটি আশ্চর্যজনক প্রক্রিয়া, যা আমি চিরকাল লালন করব।’
