১০ লক্ষ টাকা পুরস্কারের ক্যাম্পেইন আয়োজন করেছে ভিভো। নতুন মডেলের স্মার্টফোন ভিভো ওয়াই ২১ এর যাত্রা উপলক্ষে ভিভো’র এই চমকে দেওয়া আয়োজন। এই অফারটিতে যেকোনো একজন সৌভাগ্যবান ব্যক্তি ভিভো ওয়াই ২১ স্মার্টফোনটি কিনে পেতে পারেন এই বিশাল অংকের পুরস্কার। এছাড়াও থাকছে ২১০০ টাকা ক্যাশব্যাক এবং নিশ্চিত ভিভো গিফটবক্স পাওয়ার সুযোগ। ভিভো’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই অফার সব প্রি-অর্ডার এবং প্রথম বিক্রয় সপ্তাহের গ্রাহকদের জন্য প্রযোজ্য, অর্থাত্ ১৬-২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। আর ভাগ্যবান বিজয়ী নির্বাচন লাইভ করা হবে ভিভো বাংলাদেশের ফেইসবুক পেইজ থেকে। সময়ের চাহিদাকে সামনে রেখে ওয়াই সিরিজের এই নতুন স্মার্টফোন নিয়ে এসেছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রি -অর্ডার চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। বাজেটের মধ্যেই ভিভো’র নতুন এই স্মার্টফোনে মিলবে পর্যাপ্ত ব্যাটারি পাওয়ার, বড় মেমোরি এবং আকর্ষণীয় আউটলুকের সমন্বয়। ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ভিভো ওয়াই২১ এ ৬৪ জিবি’র রম রয়েছে, যা আলাদা মেমোরী কার্ড ব্যবহারের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ভিভো ওয়াই২১ পাওয়া যাবে মেটালিক ব্লু ও ডায়ামন্ড গ্লো এই দুইটি রঙে। স্মার্টফোনটির মূল্য রাখা হচ্ছে ১৪,৯৯০ টাকা। স্মার্টফোনটি দেশের আউটলেটগুলোতে সরাসরি পাওয়া যাবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে। প্রি-বুকিং দেয়া যাবে জিএন্ডজি, পিকাবু.কম এবং অথবা.কম ই -কমার্স প্লাটফর্ম থেকেও।
