লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় শুক্রবার রাতে ৮ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো মো. সাদেক, মোহাম্মদ উল্লাহ ও মো. আরিফ। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন খবরের ভিত্তিতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
