আগৈলঝাড়ায় উন্মুক্ত পাঠাগার উদ্বোধন
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন চেংগুটিয়া যুব সমাজের উদ্যোগে উন্মুক্ত পাঠাগারের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার। সংগঠনের প্রধান সমন্বয়ক সৈয়দ মাজহারুল ইসলাম রুবেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজিহার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির তালুকদার, সাংবাদিক আতাউর রহমান চঞ্চল, সংগঠনের উপদেষ্টা মো. মিরাজ তালুকদার, সৈয়দ আজাদ মাসুম, মো. সাইফুল তালুকদার ও মো. সোহেল তালুকদার।
মিরসরাইয়ে বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা মিরসরাইয়ে দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের উদ্যোগে এবং জোহরা এগ্রো ফার্মস ও নার্সারির সৌজন্যে চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক মো. সামছুল হক, সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা গোলাম কিবরিয়া, অভিভাবক সদস্য আকবর হোসেন, সাবেক সদস্য মো. শহীদ, জোহরা এগ্রো ফার্মস ও নার্সারির স্বত্বাধিকারী এবং এসএসসি ১৯৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্র মো. ওমর শরিফ, মো. আইনুল কবির রিপন, ইকবাল হোসেন, জাহেদুল ইসলাম, সাইফুল ইসলাম রক্সি, মোহাম্মদ সাইফুল ইসলাম, নিমাই দাস।
বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক সভা অনুষ্ঠিত
সুজানগর (পাবনা) সংবাদদাতা ‘আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে’ স্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগরে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক জনসচেনতামূলক সভা গতকাল শনিবার সকালে উপজেলার মোমিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এসো দেশকে ভালোবাসির উদ্যোগে এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় আয়োজিত ঐ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা নূরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম। শেষে এ সংক্রান্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
হোসেনপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা হোসেনপুর পৌরসভায় করোনা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে হোসেনপুর পৌরসভা কার্যালয়ে খাদ্যসহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, শামীম খান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপসহকারী ভূমি কর্মকর্তা হারুণ অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
চরভদ্রাসনে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা চরভদ্রাসনে নদীতীরবর্তী এলাকায় বসবাসরত ৩০০ বন্যার্ত পরিবারের মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে ত্রান বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারে এবং দুপুরে চর হরিরামপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামের ইউসুফের খেয়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত্থ এসব পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা।
চাটখিলে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা চাটখিল উপজেলার ভীমপুর কারিগরি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী ১৯৯৯-২০০০ বর্ষের ৬ষ্ঠ ব্যাচের পুনর্মিলনী শুক্রবার বিকালে জয়াগ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ভীমপুর কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভীমপুর কারিগরি কলেজের সভাপতি মো. বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
