টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীতে জাল টাকাসহ আব্দুল মান্নান নামে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানার পুলিশ। এ সময় তার কাছ থেকে সাড়ে ১৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মান্নান শেরপুর জেলার নালিতাবাড়ী থানার রাজনগর গ্রামের খলিল মিয়ার ছেলে। শুক্রবার রাতে টঙ্গীর উত্তর আউচপাড়ার খাঁপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মান্নানকে জাল টাকাসহ গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন টঙ্গীসহ আশপাশের এলাকায় জাল টাকার ব্যবসা করে আসছিল। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
