ইত্তেফাক রিপোর্ট
দেশের ৩০ শহরে চালু হচ্ছে বিশেষজ্ঞ ভিডিও ডাক্তার বুথ। সেখানে থাকবেন মা-শিশু ও হূদেরাগ বিশেষজ্ঞ চিকিত্সক। যার মাধ্যমে সেবাপ্রত্যাশীরা খুব সহজেই তাদের স্থানীয় ডিজিটাল হেলথ সেন্টার (ডায়াগনস্টিক/ফার্মেসি/ক্লিনিক) থেকে ভিডিও কলের মাধ্যমে ঢাকার বিভিন্ন বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ পাবেন। ২০টিরও বেশি রোগের বিশেষজ্ঞ চিকিত্সক থাকবেন এই সেন্টারগুলোতে। তাই গ্রামের রোগীদের আর ঢাকায় এসে চিকিত্সাসেবা নেওয়ার প্রয়োজন হচ্ছে না। এছাড়াও, রোগীদের যে কোনো প্রয়োজনে সহযোগিতার জন্য উপস্থিত থাকবেন ডায়াগনস্টিক সেন্টারের সহায়তাকারী। পাশাপাশি, ডাক্তারের প্রেসক্রাইব করা সব টেস্ট রোগীরা সেই ডিজিটাল হেলথ সেন্টার থেকেই বিশেষ ছাড়ে করাতে পারবেন। আয়োজক প্রতিষ্ঠান ডিজিটাল হেলথকেয়ার সলিউশান্সের সিসিও অ্যান্ড্রু স্মিথ বলেন, পাশাপাশি, ডিজিটাল হসপিটালের এই উদ্যোগ সরকারের ডিজিটাল বাংলাদেশ তৈরির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখবে।’
অক্টোবরের শেষের দিকে ২০-এরও বেশি বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা পার্টনার ডিজিটাল হেলথ সেন্টার কিংবা ডিজিটাল হসপিটাল অ্যাপের সঙ্গে যুক্ত হবেন। বিস্তারিত জানতে কল করুন ০৮০০০১১১০০০ (টোল-ফ্রি)।
