ক্যাপসন নিউজ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৪

 

বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২১ গতকাল চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এমডি শিরীন আখতার। চট্টগ্রাম বিভাগের জিএম মো. শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক ব্যবস্থাপক, করপোরেট শাখা প্রধান, বিভাগীয়/আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন

০০০

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) আয়োজনে ম্যানেজারিয়াল ফাংশনস অ্যান্ড লিডারশিপ বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  এএমডি মো. ওমর ফারুক খান