কুমিল্লায় এজাজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৮

 কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা এজাজ আহমেদ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল মমিন, কুমিল্লা সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট শওকত আকবর, নিহত এজাজের ভাই শাহজাদা জিসান, বোন শাহিদা আক্তার প্রমুখ। তারা অবিলম্বে ঘাতকদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি নগরীর হাউজিং এস্টেটের ৩নং সেকশন এলাকার মুন্নী নামে এক গৃহবধূকে তার স্বামী দুলাল হোসেন বখাটে সন্ত্রাসীদের নিয়ে ওই বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় নিহত হন এজাজ। এ ঘটনায় পরদিন নিহতের ভাই শাহজাদা জিসান বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।