বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৯

 উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বিয়ের দাবিতে পাঁচ দিন যাবত্ প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা আবেদা খাতুন (১৯)। ঘটনাটি উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়নের মূলবেড়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. জাকারিয়া (২৫) এবং উপজেলার চর ঘাটিনা গ্রামের আব্দুল আলীমের মেয়ে আবেদা খাতুন একই সঙ্গে উল্লাপাড়া পৌর শহরে একটি ক্লিনিকে চাকরি করত। সেই সুবাদেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আবেদা খাতুন জানায়, জাকারিয়া তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করলে সে প্রেমিকের বাড়িতে অনশনের সিদ্ধান্ত নেয়।

দূর্গানগর ইউপি চেয়ারম্যান মো. আফছার আলী জানান, তিনি ছেলে-মেয়ে উভয়ের পরিবারের সঙ্গে কথা বলে রবিবার রাতেই বৈঠকের ব্যবস্থা করেছেন।