ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৩

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে ধানমন্ডির দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার প্রকৌশলী মো. আবদুস সবুর।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারা বিশ্ব যখন মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত তখনো দেশে সব ক্ষেত্রে উন্নয়ন সমানভাবে চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। দেশে যত উন্নয়ন হচ্ছে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাচ্ছে। তাই সব ষড়যন্ত্র এবং অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

সভায় আগামী ২৪ সেপ্টেম্বর ‘ঢাকা শহরের জলাবদ্ধতা ঃ সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দেশে আধুনিক যোগাযোগ ব্যবস্থার ওপর একটি সেমিনার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির গঠিত বিষয়ভিত্তিক ছয়টি টাস্কফোর্স কমিটির কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সবাইকে অবগত করা হয়।