আমরা পড়ি
মো. আল-মাহমুদ
পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, লালমনিরহাট
প্রশমন বিক্রিয়ার পরে pH এর মান কত হয়?
উত্তর:৭।
অ্যালুমিনিয়ামের সংকেত কী?
উত্তর:AI3+
নির্দেশক কী?
উত্তর:যেসব পদার্থ এসিড ও ক্ষারীয় মাধ্যমে বর্ণ পরিবর্তন করে এবং দ্রবণ ক্ষারীয় না এসিড তা নির্দেশ করে তারাই হলো নির্দেশক।
অ্যামোনিয়াম ফসফেটের সংকতে কী?
উত্তর:[(NH4)3PO4]
অ্যামোনিয়াম হাইড্রোক্লোইডের সংকেত কী?
উত্তর:NH4OH
ক্ষারক কাকে বলে?
উত্তর:যে যৌগের অণুতে অক্সাইড (O2-) বা হাইড্রোক্লোইড (HO-) আয়ন থাকে এবং যা এসিডের সাথে বিক্রিয়ায় কেবল লবণ ও পানি উত্পন্ন করে তাকে ক্ষারক বলে।
স্ল্যাক লাইম ও মিল্ক অব লাইমের রাসায়নিক সংকেত কী?
উত্তর:উভয়ের রাসায়নিক সংকেত Ca(OH)2
নিরপেক্ষ এসিড কাকে বলে?
উত্তর:যেসব পদার্থ তার জলীয় দ্রবণে নির্দেশকের বর্ণের কোনো পরিবর্তন করে না এবং লিটমাস পেপার এর বর্ণের কোনো পরিবর্তন হয় না তাদের নিরপেক্ষ পদার্থ বলে।
শিশুদের ত্বকের pH মান কত?
উত্তর:৭ এর কাছাকাছি।
সোডিয়াম স্টিয়ারেটের সংকেত কী?
উত্তর:C17H35COONa
মনোমার কী?
উত্তর:একই ধরনের অনেকগুলো ছোট অণু পরপর যুক্ত হয়ে পলিমার তৈরি করে। যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয়, তাদেরকে বলে মনোমার।
সবল এসিড কী?
উত্তর:যে এসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এবং উপস্থিত এসিড অণুর সমপরিমাণ হাইড্রোজেন আয়ন H+ উত্পন্ন তাকে সবল এসিড বলে।
লিটমাস পেপার কী?
উত্তর:লিটমাস পেপার হলো কোনো পদার্থের প্রকৃতি নির্দেশক পদার্থ যা তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে নির্দেশ করে দ্রবণটি ক্ষারীয়, অম্লীয় না নিরপেক্ষ।
