সিআরবি রক্ষা হোক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮

বর্ষা মৌসুমে পাহাড়ধসের মতো দুর্যোগ যেখানে প্রতিবছর ভাবিয়ে তোলে, ঠিক সেই বাস্তবতায় প্রকৃতি-পরিবেশ রক্ষার ব্রত না নিয়ে চট্টগ্রামের সিআরবি উদ্যান ধ্বংস করে হাসপাতাল নির্মাণের উদ্যোগ কেন নেওয়া হচ্ছে তা বোধগম্য নয়। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি উদ্যানে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত সম্প্রতি বিতর্কের জন্ম দিয়েছে। শত বছরের ইতিহাস-ঐতিহ্য ও প্রকৃতি ধ্বংস করা কোনোভাবেই কাম্য হতে পারে না। পাহাড় কাটা, নদীদূষণ ও সাগরের দূষণে এমনিতেই চট্টগ্রামের প্রকৃতি-পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। চ্ট্টগ্রাম অঞ্চলের ভূপ্রকৃতি রক্ষা ও শত শত প্রজাতির উদ্ভিদ রক্ষায় সিআরবিতে কোনোমতেই হাসপাতাল করা ঠিক হবে না। হাসপাতাল যে কোনো স্থানে তৈরি করা সম্ভব, কিন্তু আর একটি সিআরবি গড়ে তোলা সম্ভব নয়।

সাধন সরকার

সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নারিন্দা, সূত্রাপুর, ঢাকা ১১০০