মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে সরস্বতী পূজা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের মানিক মিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে রবিবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। মাঘী পঞ্চমী পূর্ণিমার শুক্লা পক্ষে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠান স্থলে শনিবার রাতে মৃন্ময়ী রূপে চিন্ময়ী দেবীর প্রতিমা স্থাপন করা হয়। সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানুযায়ী কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তরা পরিচ্ছন্ন পোশাকে বিদ্যা বেদী সরস্বতী মায়ের পদস্থলে বই, খাতা, কলম, দুধ, দইসহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র রাখে। পরে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অধিক জ্ঞান লাভের আশায় পুষ্প, পল্লবি করজোরে ব্রাহ্মণের মন্ত্র পাঠের সাথে সাথে অঞ্জলি প্রদান করেন ভক্তরা। অঞ্জলি প্রদান শেষে স্বশ্রদ্ধচিত্তে শিক্ষার্থীরা খাগের কলম ললাটে ধারণ করেন। পূজায় পৌরহিত্য করেন সন্তোষ মুখার্জি। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।