নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
নান্দাইলে যোগের হাওর নামক স্থান থেকে ইয়াসমিন আক্তার (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ঐ গৃহবধূর কোলে থাকা তিন বছরের শিশু ফাতেমার মা মা কান্নার শব্দ শুনে স্থানীয়রা গৃহবধূর ক্ষতবিক্ষত লাশের সন্ধান পায়। শনিবার রাতে নান্দাইল-দনপুর এলাকার যুগের হাওর নামক নির্জন স্থানে লাশটি পাওয়া যায়। নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুর রহমান বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও পরিবারের লোকজন পলাতক।
