নবনিযুক্ত আনসার কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:০৫

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত ৩৭তম বিসিএস (আনসার) কর্মকর্তাগণের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।  রবিবার কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার  ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান ও একাডেমির কমান্ড্যান্ট মো. মাহবুব উল ইসলামসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নবনিযুক্ত সাত জন বিসিএস (আনসার) কর্মকর্তা দীর্ঘ ১৫ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ এবং এমএইচএস কোর্স সম্পন্ন শেষে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।