সদস্যদের মান উন্নয়নে টিভিপি চালু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮

 

সদস্যদের মান উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড নতুন ‘ট্যালেন্ট ভ্যালু প্রপোজিশন’ (টিভিপি) চালু করেছে। বৃহত্তর এফএমসিজি প্রতিষ্ঠানটি উদ্ভাবনী, স্বনির্ভর, অন্তনিবেশ এবং সহযোগিতামূলক করে তোলার লক্ষ্যই টিভিপির উদ্দেশ্য।

টিভিপির তিনটি প্রধান ভিত্তি হলো; ‘গো বিয়ন্ড’, ‘গ্রো বিয়ন্ড’ এবং ‘বি দ্য ইমপ্যাক্ট’। নতুন এই উদ্যোগ সম্পর্কে ম্যারিকো বাংলাদেশ-এর এইচআর ডিরেক্টর শ্যামল কিশোর বলেন, এই পদক্ষেপের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। —প্রেস বিজ্ঞপ্তি