ক্যাপশান নিউজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)র অধীনস্থ শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর সোবহানবাগে বিআইএম মিলনায়তনে তিন দিনব্যাপী ‘উত্পাদনশীলতাবিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ কোর্স  উদ্বোধন করা হয়। বিএসইসির চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁইয়া, এনডিসি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির পরিচালক বাণিজ্যিক এ কে মহিউদ্দিন আহমদ।

----------------------------------------------------------

সিএমএসএমই খাতের জন্য ঘোষিত দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় বিনিয়োগ বিতরণের জন্য এসএমই ফাউন্ডেশন এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মো. তাজুল ইসলাম

------------------------------------------------

কক্সবাজারের রামপুর, হারবাং, রামু, বারবাকিয়া ও থাইংখালী, চট্টগ্রামের এম চর হাট ও সাতবাড়িয়া, বান্দরবানের আলীকদম, ফেনীর দরবেশের হাট, কুষ্টিয়ার ত্রিমোহনী এবং গাজীপুরের টঙ্গী টিঅ্যান্ডটি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের মোট ১১টি উপশাখা সম্প্রতি ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের এমডি সৈয়দ হাবিব হাসনাত

--------------------------------------------------------

ওজোন স্তর ক্ষয়রোধ এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে ওয়ালটন। পরিবেশবান্ধব ও বিদ্যুত্সাশ্রয়ী পণ্য উত্পাদন, বাজারজাত ও রপ্তানি করছে তারা। পরিবেশ অধিদপ্তর এবং ওয়ালটনের আয়োজনে বিশ্ব ওজোন দিবস-২০২১ এর বিশেষ আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি