চোট কাটিয়ে অবশেষে ব্যাটিংয়ে ফিরেছেন বাঁহাতি এ ওপেনার।
নেপালের ফ্র্যাঞ্চাইজ টি-২০ টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার প্রস্তুতি শুরু করেছেন তামিম। গতকাল মিরপুর স্টেডিয়ামে
প্রায় এক ঘণ্টা
নেটে ব্যাটিং
করেছেন
তিনি।
স্পোর্টস রিপোর্টার
হাঁটুর চোটে টানা দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছে তামিম ইকবালকে। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেই দেশে ফিরেছিলেন। তারপর চোটের কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজ মিস করেছেন। রিহ্যাব থাকা অবস্থায় চলতি মাসের শুরুতে জানিয়ে দিয়েছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলবেন না। চোট কাটিয়ে অবশেষে ব্যাটিংয়ে ফিরেছেন বাঁহাতি এ ওপেনার।
নেপালের ফ্র্যাঞ্চাইজ টি-২০ টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার প্রস্তুতি শুরু করেছেন তামিম। গতকাল মিরপুর স্টেডিয়ামে প্রায় এক ঘণ্টা নেটে ব্যাটিং করেছেন তিনি। হাঁটুর চোটের প্রভাব দেখা যায়নি তার ব্যাটিংয়ে। উইকেটের চারপাশে বড় শটস খেলার চেষ্টা করেছেন। টি-২০ টুর্নামেন্টের প্রস্তুতি বলেই কি না নেটেও বেশ আগ্রাসি ছিল তামিমের ব্যাট। বিশেষ করে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের ওপর বেশি চড়াও হয়েছেন তিনি।
নেপালে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তামিম। ক্রিস গেইল, মোহাম্মদ শাহজাদ, সন্দীপ লামিচানেরা হবেন তার সতীর্থ। আগামী ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে তার। ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।
এদিকে গতকাল অনুশীলনে ফিরেছেন মুশফিকুর রহিমও। সতীর্থরা ছুটিতে থাকলেও অভিজ্ঞ এ ব্যাটসম্যান ব্যাটিং অনুশীলন করেছেন। প্রায় দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর রানিংও করেন তিনি। কদিন স্ত্রী, সন্তানসহ কক্সবাজার ঘুরে এসেছেন তিনি।
নিউজিল্যান্ড সিরিজে বলার মতো রান পাননি মুশফিক। রানে ফেরার তাড়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি ওয়ানডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুশফিকের সঙ্গে এইচপির বিরুদ্ধে ওয়ানডে খেলতে পারেন সৌম্য সরকার ও নাঈম শেখ।
