তিতাসে শূণ্য ইউপি সদস্য পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪২

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

তিতাসের জগতপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের শূণ্য সাধারণ সদস্য পদের উপ-নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চারজন প্রার্থীই বহাল রয়েছেন। ওই চারজন প্রার্থী গত ৩১ জানুয়ারি মনোনয়ন পত্র দাখিল করেন এবং ৩ ফেব্রুয়ারি যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন তোফায়েল আহমেদ তপু, মো. শেখ ফরিদ, সফিকুল গণি এবং খলিলুর রহমান। আজ সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

গত বছরের ৬ নভেম্বর ওই ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন মারা যাওয়ায় পদটি শূণ্য ঘোষণা করা হয়।