নারী চাকরিজীবীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:১৫

কাবুলে নারী চাকরিজীবীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান। কাবুলের নতুন মেয়র হামদুল্লাহ নোমানি গতকাল এই নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, নারীরা ঘরে বসেই বেতন পাবেন। তাদের স্থানে নতুন পুরুষ নিয়োগ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। কাবুল সিটি করপোরেশনের ৩০০০ কর্মীর মধ্যে এক তৃতীয়াংশই নারী। মেয়র জানিয়েছেন, যেসব স্থানে পুরুষরা প্রবেশ করতে পারে না কেবল সেখানেই নারী কর্মীরা কাজ করবেন। যেমন নারীদের টয়লেট। বাকি স্থানে পুরুষদের নিয়োগ দেওয়া হবে। এদিকে কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহতের পরিবার ক্ষতিপূরণ দাবি করেছেন। তারা বলেছেন, কেবল দায়িত্ব স্বীকার এবং ক্ষমা চাইলেই হবে না, ক্ষতিপূরণ দিতে হবে। গত ২৯ আগষ্ট ড্রোন হামলাটি চালানো হয়। —বিবিসি