ফুলবাড়ীয়ায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৫

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়ীয়ার মধ্য আন্ধ্যারিয়াপাড়া গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম সেলিম মিয়া (৩০)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামের জামাল উদ্দিন নন্দীর ছেলে সেলিম মিয়াকে পার্শ্ববর্তী বাড়ির রিয়াদ, ফারহান ও মোহাব্বত আলী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর মোহাব্বত আলীর গরুর খামারে সেলিমকে কুপিয়ে আহত করে। রাত ২টার দিকে স্থানীয়রা আহত অবস্থায় তাকে প্রথমে ফুলবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রবিবার সকালে তার মৃত্যু হয়। ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। তবে হত্যাকারীদের মধ্যে রিয়াদ নেশাগ্রস্ত যুবক বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।